• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি / ৩৬৩ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে আবু রোহান সিদ্দিকী(৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রোহান দুপচাঁচিয়া সদর ইউনিয়নের তারাজুন গ্রামের প্রবাসী ওবায়দুর রহমানের একমাত্র ছেলে। ২৭এপ্রিল সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুরে রোহান বাড়ির পার্শ্বে খেলা-ধুলা করছিল। কিছুক্ষন পর রোহানের মাতা ফাতেমা আক্তার তার ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে না পেয়ে রোহান বাড়ির পার্শ্বে পুকুরে ডুবে গেছে সন্দেহ হয়। এসময় এলাকাবাসী পুকুরে জাল ফেলে রোহানের মৃতদেহ উদ্ধার করে। ছেলে মৃতদেহ দেখে মা ফাতেমা বেগম জ্ঞান হারিয়ে ফেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা