• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা, মালামাল জব্দ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তেমাথা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিম্নমানের সেমাই উন্নতমানের প্যাকেটে বাজারজাত করার অপরাধে ফরিদ নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, ওই ব্যবসায়ী খোলা বাজার থেকে নিম্নমানের সেমাই কিনে তা উন্নতমানের প্যাকেটে ভরে বিএসটিআই অনুমোদন ছাড়াই ‘গুডফুড’ নামে বাজারজাত করে বিক্রি করছিলেন। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন এবং পণ্য জব্দ করেন। ভবিষ্যতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা