• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি / ১২৭ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে উপজেলা প্রশাসন, দুপচাঁচিয়া থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, দুপচাঁচিয়া পৌরসভা, বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাস ও অঙ্গ সংগঠন,আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার, স্বাস্থ্য কমপ্লেক্স, নেসকো, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, দুপচাঁচিয়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব,সদর ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কিৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন। ২১ফেব্রুয়ারি শনিবার সকালে শহীদ মিনার পাদদেশে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী ও শিক্ষক সুদের কুন্ডুর যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভৃমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, শাপলা কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ আবুল বাশার, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ। এ সময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা