• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি / ১৩৪ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

 দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় এমরান হোসেন(৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত এমরান উপজেলার তালোড়া ইউনিয়নের নলঘড়িয়া গ্রামের আলেফবো এর ছেলে। এমরান মানসিক ভারসাম্যহীন ছিল। গত ৩ ফেব্রæয়ারি মঙ্গলবার রাত সোয়া ১০টার সময় বগুড়া-নওগাঁ সড়কের বাজারদীঘি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা জানায়, এমরান বাইসাইকেলযোগে চৌমুহনী থেকে দুপচাঁচিয়ার দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছিলে বগুড়া থেকে নওগাঁগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ-২০-৮৭৭৩) সাথে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা