• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ায় সৌন্দর্য বর্ধন ও শিশু পার্কের উদ্বোধন

গোলাম মুক্তাদির সবুজ , দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১২৭ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

 

দুপচাঁচিয়া সিও অফিস মোড়ে সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদকৃত জায়গায় বৃক্ষরোপণ, সৌন্দর্য বর্ধন ও শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) হোসনা আফরোজা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, পৌরসভার সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবু, যুবদল নেতা বুলবুল হোসেন ও উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। প্রশাসনের উদ্যোগে জায়গাটিকে সৌন্দর্য বর্ধনের মাধ্যমে শিশুদের জন্য বিনোদনকেন্দ্রে পরিণত করা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে সহায়তা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।উদ্বোধন শেষে অতিথিরা পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা