• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ার তালোড়ায় মৎস্য চাষী সমবায় সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও মোটর সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২২৭ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় মৎস্য চাষী সমবায় সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও ধীর গতিতে মোটর সাইকেল চালনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট শুক্রবার বিকালে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে তালোড়া মৎস্য চাষী সমবায় সমিতির সদস্যগণ ও মৎস্য পরিবহনের চালকগণ অংশ নেয়। ফুটবল ম্যাচ পরিচালনা করেন তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক একেএম আব্দুল মাহাবুব রিন্টু। এসময় সমিতির সভাপতি ও তালোড়া আলতালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইললাম টুটুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী সাখিদার, উপদেষ্টা আব্দুল গোফ্ফার আকন্দ লুটু, রাকিবুল হাসান রাকিব, শহীদুল ইসলাম সহ মৎস্য চাষী সমবায় সমিতির সদস্যগণ, মৎস্য পরিবহন চালকগণ, মৎস্য শিকারীগণ এবং ফুটবল প্রেমী দর্শকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ প্রীতি ফুটবল ম্যাচে তিনটি দল অংশ নেয়। এদিন সকাল ১০ টায় মৎস্য পরিবহন চালক ও মৎস্য শিকারীগণের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এতে মৎস্য পরিবহন চালক দল বিজয়ী হয়। বিকালে মৎস্য পরিবহন চালকগণের সঙ্গে মৎস্য চাষী সমবায় সমিতির সদস্যদের মধ্যে চূড়ান্ত এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে এ খেলা চললেও কোন পক্ষই গোল না করায় অমীমাংসিত ভাবে এ প্রীতি ফুটবল ম্যাচ শেষ হয়। বিকালে প্রীতি ফুটবল ম্যাচের পূর্বে ধীর গতিতে মোটর সাইকেল খেলা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা