• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়ার তালোড়ায় ৪দিন যাবৎ মাদ্রাসার ২ছাত্র নিখোঁজ \ থানায় জিডি

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ৪দিন যাবৎ মাদ্রাসার ২ ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর হতে অভিভাবকরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১১আগস্ট সোমবার দুপচাঁচিয়া থানায় পৃথক পৃথকভাবে সাধারণ ডায়েরী(জিডি) করেছেন। নিখোঁজ ছাত্ররা হলো আবু হুরায়রা(১৪) ও আবু হানিফ(১৫)। আবু হুরায়রা কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের পরিশেষ গ্রামের আশেক বাবুর ছেলে ও আবু হানিফ একই উপজেলার বীরকেদার ইউনিয়নের গুলিয়ারপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে। তারা দু’জনেই তালোড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম(লুৎফর রহমান) ক্বওমী মাদরাসার ছাত্র। নিখোঁজের ঘটনায় আবু হুরায়রার ফুফু ফজিলা বিবি দুপচাঁচিয়া থানার জিডিতে উল্লেখ করেছেন গত ৮আগস্ট তার ভাতিজা আবু হুরায়রা বিকেল ৫.৩৫মিনিটে উক্ত মাদ্রাসা হতে পায়ে হেটে তালোড়া বাজারে যাবার পর থেকে আর মাদ্রাসায় ফিরেনি। সেই থেকে আজ পর্যন্ত বিভিন্নস্থানে তাকে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি। অপরদিকে একইদিন অত্র মাদ্রাসা হতে একই সময়ে আবু হানিক মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে তার বাবা আনিছুর রহমান থানায় জিডি করেছেন। এই দুই ছাত্র নিখোঁজের ঘটনায় উভয় পরিবারের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রæত তাদের সন্তানদের উদ্ধারে থানা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে মাদ্রাসার মুহতামিম মাওঃ আনোয়ার হুসাইন জানান, ৭দিন বন্ধ থাকার পর গত ৮আগস্ট মাদ্রাসার ক্লাস শুরু হয়। ওইদিন আবু হুরায়রা ও আবু হানিফের হাজিরা খাতায় অনুপস্থিতি পাওয়ায় পরদিন গত ৯আগস্ট ওই দুই ছাত্রের অভিভাবককে বিষয়টি অবহিত করেছি।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম তালোড়ায় মাদ্রাসার দুই ছাত্রের নিখোঁজের ঘটনায় জিডি করার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা