• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয় ক্লাবের আয়োজনে ড. জালাল উদ্দীন মন্ডল এ্যাওয়ার্ড প্রদান ও ইফতার মাহফিল

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয় ক্লাবের আয়োজনে ড. জালাল উদ্দীন মন্ডল এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৮মার্চ বুধবার বিকেলে দুপচাঁচিয়া বাঙ্গালী চুইঝাল রেস্তোরার হলরুমে ক্লাবের সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকিরের পরিচালনায় এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা শের-এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এফএম আমিনুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কবির উদ্দিন প্রমানিক, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক(প্রশাসন) ড. আব্দুল মজিদ প্রামানিক, কৃষিবিদ ড. আব্দুর রহমান, প্রফেসর নূর মহল আক্তার বানু, খুলনা প্রাণিসম্পদ বিভাগের উপপরিচালক ড. আহসান হাবীব মিজান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বগুড়ার উপপরিচালক ড. জাহাঙ্গীর আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের প্রফেসর ড. তারিকুল ইসলাম, দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, ক্লাবের সাবেক সভাপতি সুদেব কুÐু, অসীম কুমার দাস, এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী তামিম ইকবাল, আব্দুল্লাহ আল সাফি প্রমুখ। পরে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী ২জন শিক্ষার্থীকে ড. জালাল উদ্দীন মন্ডল এ্যাওয়ার্ড প্রদান স্বরূপ সনদপত্র, ক্রেস্ট ও ৪০হাজার টাকা করে মোট ৮০হাজার টাকা প্রদান করা হয়। শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা