• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

দেড় যুগের স্তব্ধতা ভেঙে নবরূপে শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির অগ্রযাত্রা

নাহিদ হাসান রবিন, স্টাফ রিপোর্টার / ৯২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

 

বগুড়ার শেরপুর উপজেলার সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ দেড় যুগের স্তব্ধতা ভেঙে অবশেষে জাগরণ ঘটেছে। প্রশাসনের অবহেলায় দীর্ঘ ১৮ বছর অচল হয়ে পড়ে থাকা শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমি ফিরে পেয়েছে তার হারানো প্রাণস্পন্দন। এক সময়ের নিস্তব্ধ এই আঙিনা এখন আবারও মুখরিত হবে সুর, ছন্দ আর রঙের মায়াবী খেলায়। সাংস্কৃতিক এই পুনর্জাগরণের নেপথ্যে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু। শিল্প ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ থেকে তিনি স্থানীয় শিল্পী ও সংস্কৃতিজনদের সঙ্গে মতবিনিময় করে আজ একাডেমির রুদ্ধ দুয়ার খুলে দিলেন। এখন থেকে এই বিদ্যাপীঠের ছায়াতলে কোমলমতি শিশু-কিশোররা সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মাধ্যমে নিজেদের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার অবারিত সুযোগ পাবে।
২৩ মে শনিবার বিকেল ৪ ঘটিকায় উপজেলা শিল্পকলা একাডেমি সভাকক্ষে ওরিয়েন্টশন কার্যক্রমের শুভ উদ্বোধন হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা জাসাস এর সভাপতি মিজানুর রহমান বাবু, শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা প্রমুখ। দীর্ঘ দেড় যুগের জীর্ণতা মুছে ফেলে নতুন প্রাণের স্পন্দনে উজ্জীবিত এই মাহেন্দ্রক্ষণে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষকবৃন্দ, বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী ও এলাকার সচেতন সুধীসমাজ। এই মহতী উদ্যোগের মাধ্যমে শেরপুরের শিল্পমনস্ক মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে বইতে শুরু করল নতুনের জয়গান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা