• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

নওগাঁয় ১০১ টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলো জেলা পুলিশ

নওগাঁ প্রতিনিধি / ৮৫ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের এর প্রত্যক্ষ নির্দেশনা এবং তত্ত্বাবধানে গত জুন মাসে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক বিশেষ করে আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখার মাধ্যমে ১০১ টি মিসিং মোবাইল ফোন উদ্ধার এবং প্রকৃত মালিকদের নিকট আজ (১ জুলাই) সকালে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আজ সকালে পুলিশ সুপার কার্যালয়, নওগাঁয় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ বৃদ্ধ এবং ছাত্র উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা পুলিশ হারানো ১০১ টি মোবাইল যাচাই করে তাদের প্রকৃত মালিকের নিকট ফেরত দেন। অনুষ্ঠানে হারানো মোবাইল মালিকের অনেকেই পুনরায় তাদের ফোনটি হাতে পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান। হারানো মোবাইলের মালিকগণ জেলা পুলিশের এই জনহিতকর কাজের জন্য পুলিশ সুপার সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস।
বলা যায় মোবাইল মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে মিসিং হয়ে যাওয়া মোবাইলসমূহ প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে পারায় জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছে। ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারে তৎপরতা আরও বৃদ্ধি করবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা