• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

নিজ বাড়ির মা-বোনদের ফ্যামিলি কার্ড দিতে পেরেছি: তারেক রহমান

অনলাইন ডেস্ক / ৮০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে নিজ গ্রামবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিজের বাড়ির মা-বোনদের ফ্যামিলি কার্ড দিতে পেরেছি- আলহামদুলিল্লাহ। প্রায় দুই যুগ পর নিজ গ্রামবাসীর সামনে দাঁড়িয়ে কথা বলতে পেরে আল্লাহর দরবারে তিনি শুকরিয়া জানিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, প্রিয় বাগবাড়ীবাসী প্রায় দুই যুগ পর নিজের এলাকায়, নিজের গ্রামের বাড়িতে, এই স্কুল-কলেজ মাঠে আজ আবারও আপনাদের সঙ্গে একত্রিত হতে পেরেছি। আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি- এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

তিনি আরও বলেন, প্রায় ১০ বছর ধরে যে পরিকল্পনাটির ধীরে ধীরে ছক এঁকেছি। সেই পরিকল্পনার অনেকগুলো অংশের একটি ছিল এই ফ্যামিলি কার্ড। আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া- আজ নিজের বাড়িতে মা-বোনদের ফ্যামিলি কার্ড দেওয়ার মতো অবস্থায় এসেছি। এটি আজ বাস্তবায়ন করতে পেরেছি- আলহামদুলিল্লাহ।

প্রধানমন্ত্রী আরও বলেন, এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, আজ এখানে ৯১১ জন মা-বোনকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তবে যারা বাকি আছেন পর্যায়ক্রমে তারা সবাই ইনশাআল্লাহ পাবেন।

উল্লেখ্য, দেশব্যাপী নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা