• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

নির্ধারিত সময়ে ট্রেন ছাড়লেও ভোগান্তি কাটেনি; কমলাপুরে ঘরমুখী মানুষের ঢল

অনলাইন ডেস্ক / ৯৫ Time View
Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে ঘরমুখী মানুষের ভিড় এখন তুঙ্গে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাসে বাড়তি ভাড়া ও যানজটের ভোগান্তি এড়াতে ট্রেনকে বেছে নিলেও তিল ধারণের জায়গা নেই বগিগুলোতে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রীকে ট্রেনের ছাদে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে।

​সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই স্টেশনে ভিড় জমান শিশু ও নারীসহ বিভিন্ন বয়সী মানুষ। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, সিলেটগামী পারাবত ও চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়েই স্টেশন ছেড়েছে। তবে ট্রেনের ভেতরে তিল ধারণের জায়গা না থাকায় আহমেদ আরিফের মতো অনেক যাত্রীই শেষ পর্যন্ত ছাদকেই বেছে নিয়েছেন। তাদের ভাষ্য, পরিবারের সদস্যদের ভেতরে বসিয়ে দিলেও নিজের জায়গা না হওয়ায় বাধ্য হয়েই তারা ছাদে উঠেছেন।

​যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে র‍্যাব, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। প্ল্যাটফর্মে প্রবেশের আগে কয়েক দফা তল্লাশি ও টিকিটের সত্যতা যাচাই করা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন এবং যাত্রীদের শৃঙ্খলা মেনে ভ্রমণের জন্য বারবার অনুরোধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা