• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

নীলফামারীতে সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি / ১৮২ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

গত ৮ জুলাই নীলফামারী সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের জঙলী পাড়ায় সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্ এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ জুলাই রবিবার বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শহরের থানার মোড়ে ডিমলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাভেল এর সঞ্চালনায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু। স্বাগত বক্তব্যে জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য ওদীপ্তমান বাংলাদেশের সম্পাদক আব্দুল মমিন বলেন, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ ও কয়েকজন সংবাদকর্মী সংবাদ সংগ্রহ করতে লক্ষিচাপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের জঙলী পাড়া গ্রামে গেলে ঐ এলাকার চেয়ারম্যান ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আমিনুর রহমান ও তার সাঙ্গপাঙ্গ সাংবাদিকদের ঘিরে ধরে টানা হ্যাচরা ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সোহেল রানার হাতে থাকা ডিজিটাল ক্যামেরা ছিনিয়ে নেন, এবং মহিলা সাংবাদিক স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্ কে উদ্দেশ্য করে চেয়ারম্যান অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মেরে ফেলার হুমকি দেন।
 বিষয়টি জানাজানি হলে জেলা শহর থেকে আত্মীয় সজন ও সাংবাদিক নেতৃবৃন্দ গিয়ে তাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন। ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টু বলেন, নীলফামারী সদর থানা মামলাটি নিয়ে টালবাহানা শুরু করেছে, আমরা অবাক হই ফ্যাসিস্টের দোসর এই আমিনুর রহমানের কথা কিভাবে পুলিশ শুনছে, এবং মামলার আইও হলেন উক্ত চেয়ারম্যানের দালাল তাকে দিয়ে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। তাই আইও পরিবর্তন করে দ্রুত মামলার আসামিদের গ্রেফতার করুন। মানববন্ধনে রিপোর্টার্স ইউনিটির সদস্য ছাড়াও ডিমলা প্রেসক্লাবের সভাপতি  মাজহারুল ইসলাম লিটন নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির আব্দুর রশিদ বক্তব্য রাখেন, জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুল মালেক এবং  অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা