• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

নীলফামারীতে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী ও সুদি ব্যবসায়ী গ্রেফতার 

নীলফামারী জেলা প্রতিনিধি / ১৪৬ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নীলফামারীর ডোমারে সেনাবাহিনীর অভিযানে শাহজাহান মিয়া (৩৫) নামে এক সন্ত্রাসী ও সুদি ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই)রাতে ডোমার উপজেলার মৌজা পাঙ্গা ৩ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহজাহান আলী ওই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রওশন আলী অভিযানকালে পুলিশও সেনাবাহিনীকে সহযোগিতা করে।
পুলিশ ও সেনা সূত্রে জানা যায়, শাহজাহান আলী (৩৫) দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে ফাঁকা স্ট্যাম্প, ফাকা চেক নিয়ে অধিক সুদে টাকা দেয়। পরে লোকজন তাকে টাকা দিতে না পারলে তিনি বিভিন্ন ভাবে নির্যাতন করেন। সে এভাবে সুদে টাকা দিয়ে এলাকার অনেক মানুষকে সর্বশান্ত করেছেন।
পরে সেনাবাহিনীর গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরিফুল ইসলাম বলেন, শাহজাহান নামে এক ব্যাক্তি সুদে মানুষকে টাকা দিয়ে ফাঁকা স্ট্যাম্প, ফাকা চেক নেয় এতে করে অনেক মানুষ নিংস্ব হয়েছে। তার ঋণের চাপে কয়েকমাস আগে এক ব্যাক্তি আত্মহত্যা করেছেন। তাকে গতকাল সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা