• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পকেটমার থেকে গ্যাংস্টার: আসছে ঈদে ‘গোলাপী’রূপে ভয়ংকর তানজিন তিশা

অনলাইন ডেস্ক / ১৪১ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

টিভি নাটকে সচরাচর দেখা প্রেমের গল্প ছাপিয়ে এবার একদমই ভিন্ন ধাঁচের এক নারী কেন্দ্রিক গ্যাংস্টার ঘরানার গল্পে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর এই নাটকের নাম ‘গোলাপী’। যেখানে প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি তিশাকে দেখা যাবে দুটি ভিন্ন রূপে।

​সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকে তানজিন তিশার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তবে গল্পের প্রয়োজনে তৌসিফ এখানে নায়ক নাকি ভিলেন—সেই রহস্য আপাতত তুলে রাখা হয়েছে দর্শকদের জন্য। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন বর্তমান সময়ের অন্যতম সফল নির্মাতা রুবেল হাসান।

​নির্মাতা রুবেল হাসান জানান, ‘গোলাপী’ চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্যই বেশ চ্যালেঞ্জিং ছিল, যা তানজিন তিশা অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। তিনি আরও বলেন, “নাটকটিতে যেমন বস্তির জীবনচিত্র উঠে আসবে, তেমনি পকেটমার থেকে শুরু করে গ্যাংস্টারদের অন্ধকার রাজনীতি ও পুলিশি অভিযানের রোমাঞ্চও থাকবে। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার হলেও এতে রোমান্সের ছোঁয়া রয়েছে। সব মিলিয়ে এবারের ঈদে এটি অন্যতম সেরা চমক হতে যাচ্ছে।”

​প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পুর মতে, নাটকটি অনেকটা সিনেমার আদলে তৈরি করা হয়েছে, যা দর্শকদের বড় পর্দার স্বাদ দেবে। বর্তমানে সম্পাদনার টেবিলে থাকা ‘গোলাপী’ আসছে ঈদুল ফিতরে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা