• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পরাক্রমশালী উত্তর কোরিয়ার কাছে পাত্তাই পেল না সাবিনারা

অনলাইন ডেস্ক / ১১৯ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নারী এশিয়ান কাপের মঞ্চে চীনের বিপক্ষে লড়াই করে প্রশংসা কুড়ালেও উত্তর কোরিয়ার শক্তিমত্তার কাছে অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। পুরো ম্যাচে কোরিয়ানদের একতরফা আধিপত্যের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশের মেয়েরা।

​ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা উত্তর কোরিয়া প্রথমার্ধেই তিনবার বল জালে পাঠিয়েছিল, তবে ভিএআর (VAR) সিদ্ধান্তে সেই গোলগুলো বাতিল হয়ে যায়। কখনও হ্যান্ডবল, কখনও গোলরক্ষককে ফাউল আবার কখনও অফসাইডের কারণে গোলবঞ্চিত হলেও দমে যায়নি কোরিয়ানরা। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে প্রথম গোল করেন মিয়ং ইউ জং। এর দুই মিনিট পরেই কিম কিয়ং ইয়ংয়ের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় উত্তর কোরিয়া।

​দ্বিতীয়ার্ধেও চিত্রটা বদলায়নি। ৬২ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার কোহাতি কিস্কুর ভুলে বল পেয়ে ব্যবধান ৩-০ করেন চে উন ইয়ং। এর ঠিক দুই মিনিট পর কিয়ং ইয়ং নিজের দ্বিতীয় গোল পূর্ণ করলে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের হাত থেকে ছিটকে যায়। ম্যাচের শেষ মিনিটে কিম হ্যে ইয়ংয়ের হেডে পঞ্চম গোলটি হজম করে বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। চীনের পর উত্তর কোরিয়ার কাছে এই হারে এশিয়ান কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ বাংলাদেশের জন্য অনেকটাই কঠিন হয়ে পড়ল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা