• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পলাশবাড়ীতে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি / ৬৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ মে ২০২৬) সকালে উপজেলা হাসপাতাল সংলগ্ন পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে এ কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ও পল্লী অগ্রগতি সংস্থার প্রধান নির্বাহী মো. সুরুজ হক লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. সাবিনা ইয়াসমিন, পল্লী অগ্রগতি সংস্থার ম্যানেজার মোছা. লিপি খাতুন, প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সোবহান সুমন, প্রশিক্ষক ওছমান গণি এবং শিক্ষা ও প্রশিক্ষণ সহযোগী ইদ্রিস আলীসহ অন্যান্যরা।
আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় এলাকার ২০ জন অস্বচ্ছল নারী অংশগ্রহণ করছেন। তাদের বিনামূল্যে তিন মাসব্যাপী পেশাদার সেলাই প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা যাতে ঘরে বসেই আয় করতে পারেন এবং পরিবারে আর্থিক সহায়তা নিশ্চিত করতে পারেন, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারলে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে। বসুন্ধরা শুভসংঘের এ মানবিক উদ্যোগ স্থানীয় পিছিয়ে পড়া নারীদের মধ্যে নতুন আশা ও উৎসাহ সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা