• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পলাশবাড়ীতে এমআর টিকাদান কর্মসূচি সমন্বয় সভা ও জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ / ১০০ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

পলাশবাড়ীতে এমআর টিকাদান কর্মসূচি সমন্বয় সভা ও জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা ও জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।

সোমবার ( ২৭ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন আহমেদ।

সভায় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সের আরএমও ইসতিয়াক ইমাম অলিভ, কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা গোলেনুর, সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান, সহকারী সার্জন আব্দুল্লাহ সোহাগ,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহাবুব রশিদ,সাংবাদিক ফেরদাউছ মিয়া, সাদেকুল ইসলাম রুবেল ও আব্দুল মতিন প্রমুখ।

সমন্বয় সভায় এমআর( হাম-রুবেলা) টিকাদান কার্যক্রমের সঠিক বাস্তবায়ন পদ্ধতি, টিকা সংরক্ষণ, প্রয়োগ কৌশল এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, হাম ও রুবেলা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগ হওয়ায় দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে টিকাদান কর্মসূচিকে আরও কার্যকর করা জরুরি। এ কর্মসূচিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কারিগরি সহায়তা অব্যাহত রয়েছে।

অন্যদিকে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো সমৃদ্ধ বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টির বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সমন্বিত এসব কার্যক্রমের মাধ্যমে পলাশবাড়ীতে জনস্বাস্থ্য সুরক্ষা জোরদার হবে এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা