• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পলাশবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী’র নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

শাহ মো মুশফিকুর রহমান / ৯১ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত পলাশবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের নির্বাচনী সাধারণ সভা আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার সুরা সদস্য মাওলানা একরামুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শাখার সভাপতি মাওলানা ইয়াহিয়া এবং পৌর শাখার সেক্রেটারী আইনুল হক প্রধান।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সভাপতি শামছুল আলম সোহেল, সেক্রেটারী ডালেছুর রহমান, সহ-সভাপতি জয়নাল আবেদিন, পৌর যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী তাহেরুল ইসলাম, ২নং ওয়ার্ড সভাপতি জাহিদুল হক সরকার বুলু, ২নং ওয়ার্ড সেক্রেটারী মনিরুজ্জামান মুন এবং ২নং ওয়ার্ড নির্বাচনী আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্রের প্রধান দায়িত্বশীল মেহেদী হাসান গালিব।

সভায় নেতৃবৃন্দ দৃঢ়ভাবে ঘোষণা করেন—
“ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর নিকট ওয়াদাবদ্ধ।”

বক্তারা আরো বলেন, জনগণের আস্থা ও সমর্থনের মাধ্যমেই নির্বাচনী বিজয় সম্ভব। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা