• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পহেলা বৈশাখের আগেই চালু হচ্ছে ‘কৃষক কার্ড’: ৯ উপজেলায় শুরু হচ্ছে পাইলট প্রকল্প

অনলাইন ডেস্ক / ১২২ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

কৃষকদের ন্যায্য অধিকার ও সরকারি সুযোগ-সুবিধা সরাসরি তাদের হাতে পৌঁছে দিতে আগামী পহেলা বৈশাখের আগেই ‘কৃষক কার্ড’ কর্মসূচি পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশীদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে দেশের ৯টি উপজেলার ৯টি ইউনিয়নে এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং সে অনুযায়ী জোর প্রস্তুতি চলছে।

​সরকারের এই নতুন উদ্যোগের আওতায় মূলত প্রান্তিক ও অতি ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষিজমি, ফসলের উৎপাদন এবং বিভিন্ন জাত-সংক্রান্ত তথ্যকে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজের আওতায় আনা হবে। এর ফলে প্রকৃত কৃষকরা ফ্যামিলি কার্ডের আদলে সার, বীজ ও অন্যান্য সরকারি সুবিধা অনেক সহজে ও স্বচ্ছতার সঙ্গে পাবেন। যারা সরাসরি উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত, কেবল তাদেরই এই কার্ডের আওতায় অন্তর্ভুক্ত করে একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরি করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

​মন্ত্রী আরও জানান, এই কার্ডের মাধ্যমে ভবিষ্যতে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ সহায়তা দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে। বিশেষ করে যারা একেবারে দরিদ্র এবং প্রান্তিক পর্যায়ে কৃষিকাজ করেন, তাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা রাখা হতে পারে। পাইলট প্রকল্পের কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে, যা দেশের কৃষি খাতে এক নতুন ও আধুনিক দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা