• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পিলখানায় শহীদ সেনাসদস্যদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অনলাইন ডেস্ক / ১১৩ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বিডিআর সদর দপ্তর পিলখানায় বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

​বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং মোনাজাতে অংশ নেন।

ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এর আগে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “ফাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন জনগণের কাছে স্পষ্ট। নাগরিক হিসেবে এই চরম সত্যটি সবার উপলব্ধিতে থাকা অত্যন্ত জরুরি।”
​প্রধানমন্তী আর উল্লেখ করেন যে,এই নৃশংস হত্যাকাণ্ডের পর বিভিন্ন সময় মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছিল। তিনি দৃঢ়ভাবে বলেন:

​”সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে কেউ যেন এই বাহিনীর বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সেজন্য আমাদের পুনরায় শপথে বলীয়ান হতে হবে।”

​প্রধানমন্ত্রী তার বাণীতে দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “শহীদ সেনা দিবসে আমাদের প্রধান প্রত্যয় হোক—ষড়যন্ত্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।”
​বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদনকালে তিন বাহিনীর প্রধানগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা