• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পীরগঞ্জে আসামী মাদক সম্রাট আরমান গ্রেপ্তার

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় পৌর শহরের কলেজ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে মাদকের ২৫ মামলার আসামী ও মাদক সম্রাট নামে খ্যাত আরমান আলীকে (৩৮) গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ।
২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় পৌর শহরের কলেজ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, আরমান পৌর শহরের রঘুনাথপুর মহল্লার মৃত শেখ আহম্মদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম এ বিষয়ে জানান, আরমান আলী দীর্ঘদিন ধরে পীরগঞ্জ সহ আশ পাশের উপজেলায় মাদক ব্যবসা করে আসছে।

এ বিষয়ে পুলিশ তাকে একাধিকবার গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। কিন্তু জামিনে বেরিয়ে এসে তিনি আবার মাদক ব্যবসা শুরু করেন। তার নিয়ন্ত্রণে এলাকায় একটি মাদকের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। ২৫টি মাদক মামলা সহ দেশী অস্ত্রের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। বেশ কয়েকটি মামলার গ্রেপ্তারী পরোয়ানা এবং একটি মামলায় ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধার আগে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। বুধবার ৩ সেপ্টেম্বর আসামিকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা