• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পীরগঞ্জ সীমান্তে ভারত থেকে পুশইনকৃত ৮ বাংলাদেশি আটক

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ১০১ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৩ আগস্ট ২০২৫) ভোর ৫টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির টহলদল ফকিরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। তারা হলেন—

  • মোছাঃ জোসনা আক্তার (৩১), পিতা: মোঃ জাবেদ আলী, গ্রাম: বিষ্ণুপুর, আটপাড়া, নেত্রকোনা।
  • মোছাঃ সাবানা শেখ (৩৫), স্বামী: মোঃ আকমল শেখ, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
  • মোঃ হাসনেন শেখ (১২), পিতা: মোঃ আকমল হোসেন, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
  • মোঃ হোসেন শেখ (১৩), পিতা: মোঃ আকমল হোসেন, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
  • মোছাঃ কারিনা বেগম (৪০), স্বামী: মৃত বাবুল শেখ, গ্রাম: কোদালীয়া বটতলা, যশোর।
  • মোছাঃ মনোয়ারা বেগম (৬০), স্বামী: আবদুল হক, গ্রাম: চরপাড়া, জামালপুর।
  • মোঃ সালমান শেখ (২৮), পিতা: মোঃ আবদুল হক, গ্রাম: চরপাড়া, জামালপুর।
  • মোছাঃ আছিয়া বেগম (২৫), পিতা: মৃত তোতা শেখ, গ্রাম: ফুলকান্দি মধুপাড়া, ইসলামপুর, জামালপুর।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা ভারত থেকে বাংলাদেশে পুশইন হয়েছেন। বর্তমানে তারা ফকিরগঞ্জ বিওপি ক্যাম্পে অবস্থান করছেন এবং পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা