• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পুকুর খননে ফসলি জমির ক্ষতির অভিযোগ, শেরপুর থানায় কৃষকের লিখিত আবেদন

শেরপুর বগুড়া প্রতিনিধি / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের বনমরিচা এলাকায় পুকুর খননের কারণে ফসলি জমির ক্ষতি এবং জমি দখলের চেষ্টার অভিযোগ এনে থানায় লিখিত আবেদন করেছেন এক কৃষক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী মো. আব্দুস সাত্তার (৭৫) শেরপুর পৌরসভার হাজিপুর এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, পাশের জমির মালিক হাসেন হাজী তাঁর জমিতে পুকুর খনন করে পাড় নির্মাণ করেছেন। এর ফলে আব্দুস সাত্তারের ফসলি জমির মাটি ভেঙে পুকুরে পড়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে। একই সঙ্গে পুকুরের পাড় নির্মাণের কারণে তাঁর জমিতে যাতায়াতের পথও বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট ব্যক্তিকে জানানো হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে তিনি থানায় লিখিত আবেদন করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত হাসেন হাজীর ছেলে আব্দুল করিম বলেন, “কারও জমি দখল বা ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। পাশের জমিতে মাটি গিয়ে থাকলে আমরা দ্রুত তা সংশোধনের ব্যবস্থা করব।”
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা