• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে হরিপুরে জনসচেতনামূলক সভা করলেন ঠাকুরগাঁওয়ের এসপি বেলাল হোসেন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি / ১০৮ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁও জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিষয়ে চাকুরী প্রত্যাশী ছাত্র ছাত্রী ও অভিভাবক দের নিয়ে জনসচেতনামূলক আলোচনা সভা করেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেন। রবিবার (২৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে হরিপুর উপজেলায় সরকারি মোসলেম উদ্দির কলেজ মাঠে হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেন। এ সময় তিনি বলেন, পুলিশ কনস্টেবল পদে চাকুরীর জন্য কোনো তদবির করতে হয়না। দালাল ও প্রতারক চক্রের ফাঁদে পরবেন না। নিজের যোগ্যতা ও চাকুরী নিয়োগ অনুযায়ী চাকুরী হয়। অনিয়ম দুর্নীতি, মাদক ও আত্নহত্যার বিষয়ে সকলকে সচেতন হওয়া জরুরী। সভায় আরো বকতব্য রাখেন ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার, হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ্য সৈয়দুর রহমান। সভা সঞ্চালনা করেন শুনি তদন্ত শরীফ। সভায় ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, পুলিশ,সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক সহ ৪শতাধিক স্থানীয় জনসাধার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা