• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জে হাজারো নেতাকর্মীর ঢল

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :  / ৯৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জে হাজারো নেতাকর্মীর ঢল

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দুই মাস পর পিতৃভূমি বগুড়ায় সফরে যাওয়ার পথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সড়কপথে তাকে স্বাগত জানাতে ঢল নেমেছিল নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণের। তাকে একনজর দেখতে পেয়ে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত হয়ে পড়েন।
আজ সোমবার ভোর থেকেই যমুনা সেতু পশ্চিম সংযোগ,হাটিকুমরুল রোড গোল চত্বর,ভুইয়াগাতী,চান্দাইকোনা পর্যন্ত ৩৯ কিলোমিটারজুড়েই বিএনপি, ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবকদল, কৃষকদল,শ্রমিকদলসহ সর্বস্তরের জনসাধারণ মহাসড়কের দুইপাশে অপেক্ষায় ছিলেন।
সকাল ৮টা ৩০ মিনিটে তারেক রহমান যমুনা সেতু পশ্চিম সংযোগ এসে পৌঁছলে তাকে স্বাগত জানান সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ সর্বস্তরের জনসাধারণ। হাটিকুমরুল রোড গোল চত্তরে পৌঁছলে সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সলঙ্গা উপজেলা চাই স্লোগানে মুখরিত করেন এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।এ ছাড়াও রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার এমপি ভিপি আয়নুল হকের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চান্দাইকোনা বাসস্ট্যান্ডে প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানায়।এ সময় তারেক রহমানও তার গাড়ির ভেতর থেকেই নেতাকর্মীসহ সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। দীর্ঘ সময় পর নিজ জেলায় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়াকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,জেলা যুবদলের সভাপতি আল আমিন খান,সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ,জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা