• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ফাহিমা-মেঘলা জাদুতে কুপোকাত পাকিস্তান; এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক / ১১৫ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

ব্যাংককের তেরদথাই ক্রিকেট মাঠে চললো বাংলাদেশের জয়জয়কার। মেয়েদের এসিসি এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।

​টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে রেখে ৩২ বলে অপরাজিত ৪০ রানের মহামূল্যবান ইনিংস খেলেন ফাহিমা খাতুন। তার ব্যাটে ভর করেই ৮ উইকেটে ১১০ রানের লড়াকু পুঁজি পায় দল। শারমিন সুলতানার ১৫ রানও ছিল গুরুত্বপূর্ণ।

​১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তানি ব্যাটাররা। সানজিদা আক্তার মেঘলার ঘূর্ণি জাদুতে (মাত্র ৬ রানে ৩ উইকেট) তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। ফাহিমা খাতুনও বল হাতে মাত্র ৬ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৫৬ রানেই অলআউট হয় পাকিস্তান। ব্যাট ও বলে অনবদ্য পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ফাহিমা খাতুন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা