• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি / ২০০ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন ফুপাতো ভাই সম্রাট(২৬) এর কাঁচের বোতলের আঘাতে একই পাড়ার মামাতো ভাই রূপক মিয়া(৩৫) নিহত হয়েছেন। নিহত রূপক তালোড়া মন্ডলপাড়ার আমানত হোসেনের ছেলে। ১৭এপ্রিল শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, তালোড়া মন্ডলপাড়ার ইলিয়াছ হোসেনের ছেলে সম্রাট কিছুটা মানসিক ভারসাম্যহীন। ইলিয়াছ জীবিকার প্রয়োজনে বরিশালে কাজ করেন। তার ছেলে সম্রাট মাঝে মধ্যেই বাড়িতে মায়ের সঙ্গে উত্তেজিত হয়ে খারাপ আচরণ করেন। ঘটনারদিন রাত ৮টার সময় এরকম আচরণ শুরু করলে ইলিয়াছ তার শ্যালকের ছেলে রূপককে বিষয়টি জানিয়ে সম্রাটকে শান্ত করতে তার বাসায় যেতে বলেন। রূপক বাসায় গিয়ে সম্রাটকে শান্ত করার চেষ্টা করলে সম্রাট কাঁচের বোতল দিয়ে রূপকের মাথা ও মুখমন্ডলে আঘাত করলে রূপক চিৎকার শুরু করে। তার চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে এসে গুরতর আহত অবস্থায় রূপকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। তার অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য রূপককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮এপ্রিল শনিবার দুপুরে রূপক মারা যান।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, নিহত রূপকের লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আরিফা জাহান থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামী সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা