• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

ফুলবাড়ীতে এবি পার্টির গণসংযোগ ও লিফলেট বিতরণ

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ২৪৯ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

২৬ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা বাজার, বালারহাট বাজার, শিমুলবাড়ী শহীদ বাজার, ফুলবাড়ী বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব বাজার ও এলাকার সাধারণ মানুষ, খেটেখাওয়া, দিনমজুর, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পাশাপাশি এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ নজরুল ইসলাম খাঁন বলেন, “কুড়িগ্রাম একটি অবহেলিত জেলা। এ অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা বন্যা ও নদীভাঙন। এসব সমস্যা নিরসনে নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, পর্যাপ্ত ফ্লাড সেন্টার নির্মান করা হবে।”

তিনি আরও বলেন, “পিছিয়ে পরা এ জেলার যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, দূর্বল স্বাস্থ্য সেবা, গুণগত মানের শিক্ষার অভাব। এবং ফুলবাড়ী উপজেলায় মাদক নির্মুলে এবি পার্টির নেতৃত্বের প্রত্যয় নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ!”

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক ফজর আলী হক সহ ফুলবাড়ী উপজেলা ও জেলা কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা