• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বক্স অফিস কাঁপাতে প্রস্তুত এপ্রিলে ৪ বলিউড সিনেমা

অনলাইন ডেস্ক / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

২০২৬ সালের এপ্রিল মাস বলিউডপ্রেমীদের জন্য হতে যাচ্ছে দারুণ ব্যস্ত ও উপভোগ্য। রহস্য, রোমান্স, কমেডি ও হররের মিশেলে একাধিক বৈচিত্র্যময় সিনেমা মুক্তি পাচ্ছে এই মাসে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় আসছে এমন চারটি ছবি, যেগুলো নিয়ে ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে।
প্রথমেই রয়েছে ভূত বাংলা—অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের বহু প্রতীক্ষিত জুটি ফের একসঙ্গে ফিরছেন এই ফ্যান্টাসি হরর-কমেডিতে। প্রায় এক দশক পর তাদের পুনর্মিলন হওয়ায় সিনেমাটি ঘিরে আলাদা উত্তেজনা তৈরি হয়েছে। ১০ এপ্রিল মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিতে তাবু, পরেশ রাওয়াল, রাজপাল যাদবসহ শক্তিশালী কাস্ট রয়েছে।
এরপর ২৪ এপ্রিল মুক্তি পাচ্ছে গিনি ওয়েডস সানি ২। জনপ্রিয় রোমান্টিক-কমেডির এই সিক্যুয়ালে অবিনাশ তিওয়ারি ও মেধা শঙ্করের জুটি নতুন করে দর্শকদের বিনোদন দেবে। পারিবারিক বিনোদনের পূর্ণাঙ্গ প্যাকেজ হিসেবেই তৈরি করা হয়েছে ছবিটি।
একই দিনে মুক্তির তালিকায় রয়েছে আবেগঘন গল্পের সিনেমা মার্সি। সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছেদ ও ভালোবাসার গভীর অনুভূতি তুলে ধরা হয়েছে এই ছবিতে। রাজ বাসুদেব, আদিল হুসেন ও নীহারিকা রাইজাদা অভিনীত এই সিনেমাটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।
হররপ্রেমীদের জন্য আসছে দ্য ওয়ারড্রোব। একটি রহস্যময় পুরোনো ওয়ারড্রোবকে ঘিরে গড়ে ওঠা অলৌকিক কাহিনি দর্শকদের শিহরিত করবে। দিব্যা আগারওয়াল ও রজনীশ দুগ্গাল অভিনীত এই ছবিতে ভয়ের নতুন মাত্রা যোগ করার চেষ্টা করা হয়েছে।
সব মিলিয়ে, এপ্রিলে বলিউডে একসঙ্গে হাসি, ভয়, আবেগ ও রোমাঞ্চের সমাহার ঘটতে যাচ্ছে। দর্শকদের জন্য এটি হতে পারে এক পূর্ণাঙ্গ সিনেম্যাটিক উৎসব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা