• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ার শেরপুরে ছাগল কুপিয়ে হত্যা মামলায় যুবক কারাগারে

শেরপুর বগুড়া প্রতিনিধি / ১২৬ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

বগুড়ার শেরপুর উপজেলায় কলা গাছের পাতা খাওয়া কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে একটি ছাগল কুপিয়ে হত্যা এবং দুটি ছাগলকে আঘাত করার ঘটনায় সজিব হাসান (৩০) নামের যুবককে আটক করেছে পুলিশ। তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে অভিযান চালিয়ে সজিবকে আটক করে পুলিশ। তিনি চকধলী এলাকার আব্দুর রহমান বাটুর ছেলে।

জানা গেছে, গত ১৪ আগস্ট সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামের আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন তিনটি ছাগল নিয়ে গ্রামের বাঙালি নদীর শস্যবিহীন চর এলাকায় ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। দুপুরে ছাগল নিয়ে সজিবের বাড়ির পাশে দিয়ে ফিরছিলেন। এ সময় একটি ছাগল কলা গাছের পাতা খায়। ক্ষুব্ধ হয়ে ধারালো দা দিয়ে ছাগলকে কুপিয়ে হত্যা করে অভিযুক্ত সজিব। আরও দুটি ছাগলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। বাধা দিতে গেলে ছাগল মালিক জাহেদা খাতুন ও তার সন্তানকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া দেয় সজিব। এ ঘটনায় চকধলী গ্রামের আল মাহমুদ বাদি হয়ে গত মঙ্গলবার রাতে শেরপুর থানায় ছাগল হত্যা মামলা দায়ের করেন।

শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা