• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ার শেরপুরে পাওনা টাকার অযুহাতে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত দেবর গ্রেপ্তার

শেরপুর, বগুড়া প্রতিনিধি / ১৩২ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

 

বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মজনু শাহ ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি তিনি প্রবাস থেকে বাড়ি ফেরেন। গ্রেপ্তারকৃত মজনু শাহ সম্পর্কে বাদীনির মামাতো দেবর হন। পাওনা টাকা আদায়ের অযুহাতে মজনু প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।

গত ২৪ মার্চ সকাল ১০টার দিকে ভুক্তভোগীর বাড়িতে কেউ না থাকার সুযোগে মজনু শাহ ঘরে প্রবেশ করেন। সেখানে পাওনা টাকাসহ বিভিন্ন বিষয়ে কথা বলার এক পর্যায়ে তিনি গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় গৃহবধূর চিৎকারে অভিযুক্ত মজনু কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান।

এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৩০ মার্চ শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০৩-এর ৯(১) ধারায় একটি মামলা (এফআইআর নং-৩১) দায়ের করেন। মামলার পর ওই রাতেই শেরপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে অভিযুক্ত মজনু শাহকে গ্রেপ্তার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা, শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা