• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা

শেরপুর বগুড়া প্রতিনিধি / ২০৫ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিপি বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেলে নিহতের দেবর আবদুল মোতালেব শেরপুর থানায় এ মামলা করেন।

মামলায় আসামি করা হয়েছে ঢাকা-বগুড়া মহাসড়কের চার লেন সড়ক উন্নয়ন কাজে নিয়োজিত আবদুল মোমেন কনস্ট্রাকশন কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের। তবে এজাহারে কোনো ব্যক্তির নাম বা নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি।

নিহত লিপি বেগম ভবানীপুর ইউনিয়নের ইটালি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। সংসারের অভাব-অনটনে দিনমজুরের কাজ করতেন এবং স্থানীয় মাঠে ঘাস-শাক কেটে জীবিকা নির্বাহ করতেন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ইটালি এলাকায় কোম্পানির চত্বরে শাক তুলতে গেলে বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন লিপি বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর পৌনে ১টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটির তদন্ত চলছে। এদিকে থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, মামলার তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা