• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বগুড়া জেলা প্রতিনিধি / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এ্যান্ড কলেজ ও বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর যৌথ আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে রবিবার আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৩৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের আয়োজনের মূল সুর ছিল- “ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা একটি পূর্ণাঙ্গ জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখে”।

গত রবিবার শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইএমসিএ জাতীয় পরিষদের সহ-সভাপতি ম্যাগডোলিন ফ্রান্সিসকা বেসরা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, সহযোগিতা ও স্পোর্টসম্যানশিপের মতো গুরুত্বপূর্ণ গুণাবলি গড়ে তোলে। তিনি আরও বলেন, সমাজ থেকে কুসংস্কার ও অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলারও কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় পারদর্শী করে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ’র সভাপতি মিস অর্পনা প্রামাণিক, উপদেষ্টা মিঃ দিলীপ মারান্ডী, কনসালটেন্ট গোলাম মোর্শেদ মাহবুব ও বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইনস্টিস্টিউটের অধ্যক্ষ প্রকোশলী ভিভিয়ান রিওন মারান্ডী। সহকারী শিক্ষিকা মলিনা মন্ডলের সাবলীল পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি রুমা প্রামানিক, কার্যনির্বাহী সদস্য রেজিনা মারান্ডী, যোনাথন আবির সহ প্রমুখ।

সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণা, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সবুজ প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পতাকা উত্তোলন এবং শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের নিয়েও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। অভিভাবকদের অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশে পুরস্কার গ্রহণ পুরো অনুষ্ঠানটিকে আরও মনোমুগ্ধকর ও সমৃদ্ধ করে তোলে। শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা