• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়া সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করেই এই সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) রাতে সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

​প্রশাসন সূত্রে জানা গেছে, ১০ মার্চ বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। জেলা প্রশাসক জানান, আপাতত এই কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং সফরের পরবর্তী সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

​উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাংবিধানিক বিধি অনুযায়ী তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেখানে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এই উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

​সফর স্থগিতের বিষয়ে রেজাউল করিম বাদশা জানান, উপনির্বাচন চলাকালীন ফ্যামিলি কার্ড বিতরণের মতো বড় কর্মসূচি পালন করলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারে। নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকেই প্রধানমন্ত্রী এই সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর এই সফরের কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা