• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বগুড়া-৩ আসনে ১১৮ কেন্দ্রে ভোটগ্রহণ, কঠোর নিরাপত্তা ব্যবস্থা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি / ১৫৯ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ১১৮টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যেই প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও কড়া নিরাপত্তা ব্যবস্থা।
আদমদীঘি উপজেলায় ৬১টি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৬১ জন প্রিজাইডিং অফিসার, ৩৩৮টি বুথে ৩৩৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬৭৬ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন। অপরদিকে দুপচাঁচিয়া উপজেলায় ৫৭টি কেন্দ্রে ৫৭ জন প্রিজাইডিং অফিসার, ২৮৩টি বুথে ২৮৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫৬৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৭৩ জন। এর মধ্যে আদমদীঘি উপজেলায় ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩০১ জন। আদমদীঘিতে পুরুষ ভোটার ৮৮ হাজার ৭৫০ জন, মহিলা ভোটার ৮৮ হাজার ৫৫০ জন এবং হিজড়া ভোটার ১ জন। দুপচাঁচিয়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬১ হাজার ৮৭২ জন। এখানে পুরুষ ভোটার ৮০ হাজার ৫৯৭ জন, মহিলা ভোটার ৮১ হাজার ২৭৩ জন এবং হিজড়া ভোটার ২ জন।
এ আসনে সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের ১ জন করে পুলিশ সদস্য ও ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ২২টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত ২ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র‌্যাব, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম এবং সেনাবাহিনীর সদস্যরা টহল কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহরুখ খান বলেন, ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা