• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বড়াইগ্রামে জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সুজাউদ্দিন মীর সুজন, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি / ১২৪ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

 

বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা মোঃ হাসানুল বান্না উজ্জ্বল, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম উপজেলা ও আসন্ন বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী;
অধ্যাপক মাওলানা মোঃ জিল্লুর রহমান, কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম উপজেলা;
মোঃ আলমাস সরদার, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম পৌরসভা;
মাস্টার মোঃ জয়নুল আবেদীন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম ইউনিয়ন;
হাফেজ মাওলানা মোঃ মাহাবুব আলম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোনাইল ইউনিয়ন;
প্রভাষক মোঃ আবু তালেব, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম ইউনিয়ন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ইসলামি ও কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে দেশ গঠনে আমাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে বড়াইগ্রাম ও গুরুদাসপুরে প্রবীণদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা এবং এলাকায় নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ জনকল্যাণমূলক নানা উদ্যোগ বাস্তবায়ন করবেন।

সমাবেশে স্থানীয় নেতা-কর্মীরা আগামী নির্বাচনে সংগঠনের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা