• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টে, পুজা উদযাপন ফ্রন্ট, রাজারহাট উপজেলা শাখা আহ্বায়ক কমিটি অনুমোদিত।

রতন কুমার রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বানে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপদ আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে উঠুক নতুন কমিটি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে রাজারহাট উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২০ আগস্ট, ২০২৫ ইং সন্ধ্যা ৬টায় এই কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক সুভাষ সরকার ও সদস্য সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য যৌথ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই উপজেলা কমিটিকে অনুমোদন প্রদান করেন। নতুন কমিটিতে “সুশীল সরকারকে” আহ্বায়ক এবং” সুজন কুমার রায়কে” সদস্য সচিব দায়িত্ব দেওয়া হয়েছে।

একই দিনে যথা সময়ে বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট রাজারহাট উপজেলার শাখার কমিটির অনুমোদিত হয়। কুড়িগ্রাম জেলা কমিটির “আহবায়ক” পিযূষ কুমার রায় সদস্য সচিব, স্বপন কুমার সাহা
যৌথ স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে রাজারহাট উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন প্রদান করেন। নতুন কমিটিতে আহ্বায়ক “নিতাই চন্দ্র রায় ” এবং” রতন কুমার রায়-কে” সদস্য সচিব দায়িত্ব দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক,মোস্তাফিজুর রহমান ও সদস্য সচিব,”আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সহ বিএনপির জেলা নেতৃবৃন্দদের সঙ্গে সকল সদস্যগণ সৌজন্য সাক্ষাৎ করেন, আশীর্বাদ, সহযোগিতা প্রার্থনা করেন।

কুড়িগ্রাম জেলার বিএনপি’র সদস্য সচিব “আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, কুড়িগ্রামের সকল হিন্দুদের পাশে আমি থাকবো কোন প্রকার সহিংসতা, নির্যাতন, হিন্দু ধর্মাবলম্বীদের উপর কেউ কোন ক্ষতি করতে চাইলে তা আমি নিজে প্রতিহত করব, নব কমিটির সকল সদস্যদের কে কিছু নির্দেশনা দেন। কুড়িগ্রাম জেলা রাজাহাট উপজেলার সমগ্র সনাতনী সমাজকে ঐক্যতার ছায়াতলে নিয়ে আসতে পারবে এই নব কমিটি, এই প্রত্যাশা জেলা বিএনপির ও সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যাশা করেন। পরিশেষে কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে উপজেলার দুই কমিটির সকল সদস্যবৃন্দ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

নতুন দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক সুশীল সরকার তার এক প্রতিক্রিয়ায় বলেন, “সংগঠনের মূল লক্ষ্য হলো সকল সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এই কমিটি রাজারহাট উপজেলার সকল সনাতনী তথা সকল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একটি নিরাপদ ছায়াতল হিসেবে কাজ করবে—এই আমাদের একান্ত কামনা।”

উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট দেশজুড়ে ধর্মীয় ও সাম্প্রদায়িক সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে। রাজারহাট উপজেলায় এই নতুন কমিটির আত্মপ্রকাশ এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা