• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বাণিজ্যের নতুন কেন্দ্রবিন্দু মোংলা! গত বছরের তুলনায় বেড়েছে ১১ লাখ মেট্রিক টন পণ্য খালাস

অনলাইন ডেস্ক / ১৫৬ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

নানামুখী প্রতিকূলতার মধ্যেও দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় আমদানি-রফতানি বাণিজ্যে ব্যাপক জোয়ার সৃষ্টি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মাত্র প্রথম সাত মাসেই গত পুরো বছরের কন্টেইনার খালাসের রেকর্ড ছাড়িয়ে গেছে এই বন্দর।

​বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, চলতি অর্থবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সাত মাসে মোংলা বন্দরে ২১ হাজার ৬৫১ টিইইউ (TEU) পণ্য খালাস হয়েছে। অথচ গত ২০২৪-২৫ অর্থবছরের পুরো ১২ মাসে এই সংখ্যা ছিল ২১ হাজার ৪৫৬ টিইইউ। শুধু কন্টেইনার নয়, জাহাজ আসার সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত অর্থবছরের প্রথম সাত মাসে যেখানে ৪৯৬টি জাহাজ ভিড়েছিল, সেখানে চলতি বছরের একই সময়ে ভিড়েছে ৫১৫টি জাহাজ।

​পরিসংখ্যান বলছে, পণ্য বোঝাই ও খালাসের ক্ষেত্রেও বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। এ বছর সাত মাসে মোট ৭৭ লাখ ৯২ হাজার ৪৯১ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১১ লাখ ৮১ হাজার মেট্রিক টন বেশি।

​মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন উপব্যবস্থাপক মো. মাকরুজ্জামান মুন্সি এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের সঠিক তত্ত্বাবধান এবং কর্মকর্তা-কর্মচারীদের কঠোর পরিশ্রমকে। এদিকে বন্দর ব্যবহারকারীরা মনে করছেন, সদ্য বিজয়ী গণতান্ত্রিক সরকার যদি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারে, তবে মোংলা বন্দর দেশের অর্থনীতিতে আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা