• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ ইউনিয়ন শ্রমিকদল সভাপতি গ্রেফতার

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮০ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০ পিস ইয়াবাসহ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা।

গ্রেফতারকৃত গোলাম রব্বানী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি এবং ওই ইউনিয়নের লালাপুর দীঘলবস্তী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে দুওসুও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লালাপুর দীঘলবস্তী কবরস্থানের সামনে পাকা রাস্তা থেকে গোলাম রব্বানীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, “মাদক ব্যবসায়ী তো দূরের কথা, মাদক সেবনকারী কাউকেও দলে রাখা হবে না। গোলাম রব্বানীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তার ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না।”

ওসি দুরুল হুদা আরও বলেন, “পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এ অভিযান চলমান থাকবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা