• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বালু চুরি করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

চাড়ালকাটা নদী খননের বালু অবৈধভাবে উত্তোলন ও চুরির করার দায়ে ট্রলি গাড়ি আটক করে আব্দুর রহিম নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলী বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।

পরে তিনি বালু চুরির দায়ে রাত ৯ টার দিকে উপজলো নির্বাহী অফিসার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন। আব্দুর রহিম নিতাই ইউনিয়নের কাচারী পাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছলে।

জানাগেছে বুধবার দুপুরে আব্দুর রহিম তাঁর মাহিন্দ্রা ট্রাক্টরে নিতাই ইউনিয়নে বেলতলী এলাকা থেকে চাঁড়ালকাঁটা নদীর খননকৃত বালু চুরি করে নিয়ে যাচ্ছিলো। এমন খবর পেয়ে উপজলো নির্বাহী অফিসার প্রীতম সাহা ঘটনাস্থলে গিয়ে বালু বোঝাই ট্রলিটি আটক করে অফিসে নিয়ে আসে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।

উপজলো নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান,চাঁড়ালকাঁটা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন ও চুরি করার দায়ে ১টি ট্রলি গাড়ি আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা