• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়ায় উপজেলা ও পৌর যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

গোলাম মুক্তাদির সবুজ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ২৩৩ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৩সেপ্টেম্বর বুধবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু রায়হানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুর রহমান চম্বুক, গুনাহার ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান তালুকদার দুদু, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবু মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার মোস্তাক আহম্মেদ, ইব্রাহীম আলী, উপজেলা যুবদল নেতা জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল, সবুজ শেখ, উপজেলা কৃষকদলের নেতা মোখলেছার রহমান বাবু, মাহবুর রহমান মাফু, আয়েত আলী, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদ, উপজেলা মৎস্যজীবীদলের সাবেক সভাপতি আলম হোসেন, জেলা ছাত্রদলের সহত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এহসানুল হক রাঙ্গা প্রমুখ।এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুনছুর আলী। সন্ধ্যা আলোকচিত্র প্রদর্শনী করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা