• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে সরকার টিকতে পারবে না : গয়েশ্বর

অনলাইন ডেস্ক / ৬৪ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জুলাই সনদ ইস্যুতে যদি বিএনপি প্রতিবাদের পথ বেছে নেয়, তাহলে বর্তমান সরকার টিকতে পারবে না। তিনি দাবি করেন, জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে, তা জনগণ ভালোভাবেই বুঝতে পেরেছে।

রোববার (২ নভেম্বর) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‌জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, তা স্পষ্ট। কিন্তু প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পুরো সরকার বিষয়টি নিয়ে নীরব রয়েছে। বিএনপি যদি প্রতিবাদের পথে নামত, তাহলে এই সরকার টিকতে পারত না। তবে আমরা এখনো ধৈর্য ধরে জনগণের কাছে বিষয়টি তুলে ধরছি।

তিনি আরও বলেন, বিএনপি এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে। কারণ, জনগণই পরিবর্তনের শক্তি।

বিএনপিকে ঘিরে অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্যের বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপির সম্ভাবনা থাকায় আমাদের দলকে বিতর্কিত করার চেষ্টা চলছে। কিন্তু বিএনপি এসব দলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে না।

তিনি মনে করেন, সরকার জনগণের স্বার্থে কাজ না করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার রাজনীতিতে লিপ্ত রয়েছে। তবে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা