• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বিলাসী জীবন ছেড়ে নিউ ইয়র্কের রাস্তায় জায়েদ খান: কাটছে কি কষ্টের দিন?

অনলাইন ডেস্ক / ১১০ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

দেশের চলচ্চিত্রের এক সময়ের আলোচিত ও বিলাসী জীবন যাপনে অভ্যস্ত নায়ক জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। গণঅভ্যুত্থানের আগে থেকেই নিউ ইয়র্কে অবস্থান করা এই অভিনেতা সেখানে জীবনধারণের জন্য কঠোর পরিশ্রম করছেন বলে খবর পাওয়া গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, প্রবাসে বেশ কষ্টের মধ্যেই দিন অতিবাহিত করছে। নিউ ইয়র্কের রাস্তায় অনেকটা দিনমজুরের বেশে কাজ করছেন জায়েদ খান। দেশে থাকাকালীন যার জীবন ছিল আলোচনা আর জাঁকজমকে ভরপুর, প্রবাসে তার এমন সংগ্রামী চিত্র ভক্তদের মাঝে বেশ কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি করেছে। এ বিষয়ে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কিছু বলতে নারাজ থাকলেও কিছুটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানান, মানুষের সময় সবসময় একরকম যায় না এবং বর্তমানে তিনি এ নিয়ে বিস্তারিত কথা বলতে আগ্রহী নন। তবে নিজের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।

​উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে জায়েদ খান ‘সেলিব্রিটি টক শো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামক একটি অনুষ্ঠান উপস্থাপনা করে বেশ আলোচনায় এসেছিলেন। তার সেই অনুষ্ঠানে আহমেদ শরীফ, নুসরাত ফারিয়া ও মাহিয়া মাহির মতো তারকারাও অংশ নিয়েছিলেন। বিদেশের মাটিতে শোবিজের কাজে বেশ ব্যস্ত সময় পার করার মধ্যেই তার এই নতুন জীবনসংগ্রামের খবর সামনে এলো। চলচ্চিত্র শিল্পী সমিতির তিনবারের সাবেক এই সাধারণ সম্পাদক আপাতত কোনো এক রহস্যময় ‘দুঃসংবাদ’ নিয়েও কথা বলতে রাজি হননি, যা তার বর্তমান পরিস্থিতিকে আরও রহস্যমণ্ডিত করে তুলেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা