• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বিশ্বকাপে সরাসরি খেলার হাতছানি; আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ

অনলাইন ডেস্ক / ৯০ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মিরপুরে পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই বড় সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ৯ নম্বরে উঠে এসেছে টাইগাররা। সোমবার (১৬ মার্চ) আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এই চিত্র দেখা গেছে।

​সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ১১ রানের রোমাঞ্চকর জয়ে ট্রফি নিশ্চিত করার পাশাপাশি র‍্যাঙ্কিংয়েও এক ধাপ উন্নতি হয়েছে মেহেদী মিরাজদের। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৬, যা সিরিজ জয়ের পর বেড়ে দাঁড়িয়েছে ৭৯-এ। অন্যদিকে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নেমে গেছে ক্যারিবিয়ানরা। সিরিজ হারলেও ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থান ধরে রেখেছে।

​বাংলাদেশের জন্য এই উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২৭ বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণের সমীকরণটি এখন র‍্যাঙ্কিং নির্ভর। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল (আয়োজক দেশগুলো বাদে) সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি শীর্ষ আটের মধ্যে থাকে, তবে র‍্যাঙ্কিংয়ের নবম দলটিও সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। বর্তমানে ৯ নম্বরে উঠে আসায় বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা