• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

বিসিবির নতুন সিদ্ধান্ত: প্রধান নির্বাচক বাশার, সহকারী নাঈম ইসলাম

অনলাইন ডেস্ক / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদের মাঝপথেই নতুন নেতৃত্ব চূড়ান্ত করার পথে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে সাবেক সফল অধিনায়ক হাবিবুল বাশার সুমনই হতে যাচ্ছেন পরবর্তী প্রধান নির্বাচক।

​আসন্ন পাকিস্তান সিরিজ শেষেই বিদায় নিচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু। তার স্থলাভিষিক্ত হতে যাওয়া হাবিবুল বাশারের জন্য এই দায়িত্ব অনেকটা ‘প্রমোশন’ হিসেবেই দেখা হচ্ছে। এর আগে দীর্ঘদিন সহকারী নির্বাচক হিসেবে কাজ করার সুবাদে ক্রিকেটারদের সামর্থ্য ও ঘরোয়া ক্রিকেটের নাড়িভুঁড়ি তার নখদর্পণে।

জানা গেছে, প্রধান নির্বাচক পদের জন্য গত ৮ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করে বিসিবি। ১৬ জন সাবেক ক্রিকেটারের সাক্ষাৎকার নেওয়ার পর বোর্ড বাশারকেই যোগ্যতম মনে করছে। এদিকে নির্বাচক প্যানেলে বাশারের সহযোগী বা সহকারী হিসেবে এগিয়ে আছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাঈম ইসলাম। যদিও বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে পর্দার অন্তরালে বিসিবি পরিচালকদের সমন্বয়ে এই নতুন প্যানেল চূড়ান্ত করার কাজ প্রায় শেষ।

​হাবিবুল বাশারের অভিজ্ঞতা এবং নাঈম ইসলামের তারুণ্য—এই দুইয়ের সংমিশ্রণে বিসিবি নির্বাচক প্যানেলে এক নতুন গতিশীলতা আনতে চাইছে। খুব শীঘ্রই বিসিবির সভা শেষে এই নতুন কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা