• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

“ভালো শিক্ষার্থী না থাকলে এ কলেজে সব গুন্ডা-মাস্তান তৈরি হবে”——এমপি ড. আতিক মুজাহিদ

মাসুদ রানা,কুড়িগ্রাম প্রতিনিধি / ১১৫ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, “আপনারা যদি না থাকেন তাহলে এখানে আমার সংসদ সদস্য হয়ে লাভ নেই। তাহলে এখানে অসভ্য সমাজ তৈরী হবে। ভালো শিক্ষার্থী না থাকলে এ কলেজে সব গুন্ডা মাস্তান তৈরি হবে। আমরা কুড়িগ্রামকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে চাই। সেখানে অবশ্যই ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে।”

আজ মঙ্গলবার (১০ মার্চ) কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে
আয়োজিত জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

ড. আতিক মুজাহিদ বলেন, “”আমরা যত বেশি লাইব্রেরী মুখী হতে পারবো, ততো বেশী বিখ্যাত বিখ্যাত মানুষদের সাথে সম্পর্ক গড়তে পারবো। বড় যদি হতে চান তাহলে বড় মানুষের সাথে মেশেন।। বড় মানুষ যদি কাছে না পান, তাহলে, বড় বড় মানুষের জীবনী পড়েন, বই পড়েন।”

তিনি আরও বলেন, “আমাদের এ অঞ্চলে এখন পর্যন্ত আমরা কোন কলেজকে বিখ্যাত কলেজে রুপান্তরিত করতে পারিনি। কারন, আমরা ঐতিহ্যগতভাবে কুড়িয়া৷ কুড়িগ্রামের কুড়িয়া, পড়ালেখা ভালোমতো করিনা, শেষ সময়ে করি। অনেকের তো নকলের অভ্যাস আছে। এভাবে বড় হওয়া যাবে না। আমাদের বড় হতে হলে অবশ্যই পড়ালেখার ট্রেডিশন করতে হবে।”

শিক্ষার্থীদের বই মুখী হওয়ার নির্দেশ দিয়ে এমপি ড. আতিক বলেন, “আমাদেরকে ম্যালেশিয়ার শিক্ষক, ছাত্রদের মতো হতে হলে অবশ্যই বইয়ের সংস্পর্শে থাকতে হবে। অনেকে বলবেন আমি এই কলেজে পড়ি, আমার দ্বারা কিছুই হবে না। বিষয়টা ঠিক এই রকম না। যোগ্যতাকে কখনো চাপিয়ে রাখা যায় না। যাদের মেধা বেশী, তারা ফাঁকফোকর দিয়ে বেড়িয়ে যায়। নদীর স্রোতকে যেমন ঠেকানো যায় না, মেধাবীদেরকেও তেমনি ঠেকিয়ে রাখা যায় না।”

এতে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদর উপজেলা আহ্বায়ক এম আর রাজু আহমেদ রাজ্জাক,
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবদুল আজিজ নাহিদ, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক
জাহিদ হাসান, কলেজ শাখার আহ্বায়ক খালিদ হাসান জিম, জেলা মুখ্য সংগঠক নুর আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা