টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন অরনখোলা ইউনিয়নের হাওদা বিল থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে মধুপুর উপজেলা প্রশাসন।
রবিবার (১৮ আগষ্ট) দুপুরে হাওদা বিলের ব্রীজ সংলগ্ন অংশ থেকে ২০ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং পরবর্তীতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
চায়না জাল জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। নদী-বিল ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন।