• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

মহাসড়কে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মোঃ আসাদুল্লাহ খান, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১২২ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর । তবে তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৩ আগস্ট) ভোরে উপজেলার (ঢাকা-বগুড়া) মহাসড়কের কালিকাপুর আরআর স্পিনিং এন্ড কটন মিলের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোটে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন স্থানীয় জনগণ। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো গাড়ি ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত ঐ নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন বলে জানায় স্থানীয়রা।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাঁর পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা