• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডাকাতির ৬৪৩ কার্টুন সয়াবিন তেল মিলল শেরপুরে, পুলিশের জালে দুইজন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে ঠাকুরগাঁওয়ে এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু কুড়িগ্রামে যাত্রাপুর ইউনিয়ন এনসিপির কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত রাজশাহীতে বেতন-ভাতার দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান কর্মসুচী

মেডিকেল বোর্ডের জরুরি সিদ্ধান্তে মির্জা আব্বাসের অপারেশন সম্পন্ন

অনলাইন ডেস্ক / ৯৯ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের জরুরি সিদ্ধান্তে এই অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

​বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হলে রিপোর্টে তার শারীরিক অবস্থার অবনতি ধরা পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে পরিস্থিতি পর্যালোচনা করে অস্ত্রোপচারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে পরিবারের সদস্যদের সম্মতিক্রমে দেশের প্রখ্যাত নিউরো সার্জনদের তত্ত্বাবধানে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

​গুরুত্বপূর্ণ এই মেডিকেল বোর্ডে যুক্ত ছিলেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও অধ্যাপক রাজিউল হকসহ দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাদের নিবিড় তত্ত্বাবধানেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে।

​উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা